24/04/2026
হেই জামালুল জামী!
জানেন!?
পৃথিবীতে কিছু মানুষ আছে খুব খুব সফ্ট হার্টের। এদের অনেক অনেক গুনের মধ্যে অন্যতম গুণ হলো এরা খুব সহজেই যেমন অন্যের হৃদয়ে জায়গা করে নেয় ঠিক তেমনি নিজের হৃদয়েও অন্যকে জায়গা দিয়ে দেয়।
এরা মানুষ কে ভালোবাসে হৃদয় উজাড় করে বিন্দু মাত্র বিনিময়ের লোভ ছাড়া।
ঠিক এমনই একজন মানুষ তাখদীক্বাতের ক্লাইন্ট ( আমার বড়াপু) এই মিষ্টি আপু।
আপুর সাথে পরিচয় এই ড্রেসটা অর্ডার এর মাধ্যমে।
হয়েছিল যা তা হলো...
যেখানে মানুষ নক দেয়, দাম নিয়ে দর কষাকষি করে, আর কিছু এডভান্স পে করতে বললে ফাহহহহহহহহহ..... হয়ে যায় সেখানে আপু নক দিল, ড্রেস এর ব্যাপারে কথা বললো, দাম জিজ্ঞেস করলো, অর্ডার কনফার্ম করলো এবং সম্পূর্ণ পেমেন্ট এডভান্স করে দিলো তবুও খরচ সহ 😶
এই পর্যন্ত মানা যায়, কিন্তু তারপর কি হলো জানেন!?
যেখানে কাউকে রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেও ইগনোর করে (লজ্জা সরমের মাথা খেয়ে আগে রিভিউ দেওয়ার জন্য বলতাম ক্লাইন্টদের কখনো সখনো। এখন বলি না) সেখানে আপু আমার বলা ছাড়াই এই সুন্দররররর রিভিউ টা লিখলো এবং পেইজ ও প্রমোট দিলো🥹♥️
তার চেয়ে বড় আশ্চর্য হওয়ার মতো ঘটনা হলো আমার অনাগত সন্তানকে সর্বপ্রথম গিফট টা দিলো আপুই ( আপুকে আজীবন মনে রাখার জন্য এই ঘটনাটাই যথেষ্ট)
"আল্লাহু আপুর হায়াতে রিযিকে বারাকাহ দান করুন"
আর যেই পরিটার জন্য ড্রেস টা মেইক করেছিলাম তার খুশি দেখে মনটা আরো বেশি খুশি হয়ে গেছিল।
ভিডিও তে দেখলাম পরিটা প্রজাতির মতো উড়তে ছিল ♥️ ( রিভিউ পিকচার কমেন্টে)
বাই দা ওয়ে, ড্রেসটা বাস্তবে দেখতে যতো সুন্দর ক্যামেরায় তার সিকি ভাগ ও ধারণ করা যায়নি এই দুঃখ আকাশ সমান 😞