Tsfin Antick World And Museum

Tsfin Antick World And Museum তাসফিন অ্যান্টিক ওয়ার্ল্ড অ্যান্ড মিউজিয়ামে আপনাকে স্বাগতম। অতীত ইতিহাস, ঐতিহ্য এবং দুর্লভ প্রাচীন স

বিসমিল্লাহির রাহমানির রাহিম।নতুন প্রজন্মকে আমদের কৃষ্টি কালচার এর সাথে পরিচিত করার জন্য গত শতাব্দীর গোড়ার দিকে তৈরি কিছ...
19/07/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
নতুন প্রজন্মকে আমদের কৃষ্টি কালচার এর সাথে পরিচিত করার জন্য গত শতাব্দীর গোড়ার দিকে তৈরি কিছু এন্টিক জিনিস পত্র সংগ্রহ করেছি। যেমন: ঔপনিবেশিক আমলের ব্যবহৃত পিতলের কালীর দোয়াত, যুদ্ধে ব্যবহৃত ঘোড়া, দুষ্প্রাপ্য গরু, কানা বক আরো আছে প্রায় শত বর্ষের পুরাতন ঐতিহ্যবাহি ইসলামপুরের অরিজিনাল কাশার থালা,কাশর বাটি , খুরা বাটি ও পিতলের পালি ইত্যাদি । এই জিনিস পত্র গুলো আমাদের তাসফিন এন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম এ সংরক্ষণ আছে।আপনি এবং নতুন প্রজন্মকে দেখার আমন্ত্রণ রইল। ভবিষ্যতে অমরা আরো দুষ্প্রাপ্য এন্টিক জিনিস পত্র সংগ্রহের প্রচেষ্টায় আছি।
ধন্যবাদান্তে
তাসফিন এন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম।
গ্রাম:বদরপুর, উপজেলা:নরসিংদী, জেলা:নরসিংদী।
মোবাইল নাম্বার: ০১৩৪৬৮৭১৬৮৪ ও ০১৮১২২৩৬৪৮৮

আমাদের তাসফিন আন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম এ আরো নতুন যোগ হয়েছে শত বছর এর পুরাতন কাসার  থালা,কাসার বাটি পিতলের বড় ঘ...
05/07/2026

আমাদের তাসফিন আন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম এ আরো নতুন যোগ হয়েছে শত বছর এর পুরাতন কাসার থালা,কাসার বাটি পিতলের বড় ঘণ্টা,পিতলের গ্লাস, পিতলের ক্রিকেট ট্রফি, পিতলের ঘট, পিতলের টর্চ লাইট, পিতলের গামলা, হওদা আম্বাবাড়ি,প্রধানত মুঘল এবং রাজপুত আমলে রাজকীয় যাতায়াত, যুদ্ধ বা ধর্মিয় শোভাযাত্রার প্রতীক হিসাবে ব্যবহৃত হত এমন এন্টিক পদার্থ। আগামী ২৩ অক্টোবর নরসিংদি কলেজ মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হবে।আপনি আপনারা সবান্ধব আমন্ত্রিত।
ধন্যবাদান্তে
তাসফিন এন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম।
গ্রাম:বদরপুর, উপজেলা:নরসিংদী, জেলা:নরসিংদী।
মোবাইল নাম্বার: ০১৩৪৬৮৭১৬৮৪ ও ০১৮১২২৩৬৪৮৮

প্রিয় নরসিংদীবাসী, আসসালামু আলাইকুম আমরা এন্টিক জিনিসপত্র নিয়ে গ্রাম বদরপুর উপজেলা নরসিংদী একটি মিউজিয়াম করেছি মিউজিয...
07/06/2026

প্রিয় নরসিংদীবাসী, আসসালামু আলাইকুম আমরা এন্টিক জিনিসপত্র নিয়ে গ্রাম বদরপুর উপজেলা নরসিংদী একটি মিউজিয়াম করেছি মিউজিয়াম টির নাম তাসফিন এন্টি ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম। আমরা এন্টিক নিয়ে আলোচনা করি ,এন্টিক শব্দের আভিধানিক অর্থ হলো প্রাচীন বা পুরাতন কালের বস্তু সাধারণত যেসব জিনিসের বয়স অন্তত ৫০ বা ১০০ বছর এবং ঐতিহাসিক বা শৈল্পিক মূল্যবোধ রয়েছে সেগুলোকে এন্টিক বলা হয় সহজ কোথায় পুরনো এবং মূল্যবান বস্তু। এন্টিক পিতল কাঁসার জিনিসের ইতিহাস অনেক পুরানো প্রাচীন সভ্যতার বিশেষ করে রোমান ও গ্রীকরা পিতল কাঁসার ব্যবহার করত । এই উপমহাদেশে মানে আমাদের এখানে মোঘল আমলের আগে থেকেই পিতল কাঁসার তৈজস পত্র নানা সৌখিন জিনিসপত্র এর প্রচলন ছিল । পিতল কাসা বা তামার তৈরি জিনিসপত্র শুধু আমাদের ঐতিহ্য নয় স্বাস্থ্যের জন্য বেশ উপকারী যেমন তামার পাত্রে পানি রাখলে তা জীবাণুমুক্ত হয় এবং হজমে সাহায্য করে। পিতলের পাত্রে রান্না করলে খাবারের পুষ্টিমান বজায় থাকে কাঁসার থালা বা গ্লাস স্বাস্থ্যসম্মত, তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন সব সময় পরিষ্কার থাকে এবং অক্সিডেসন মুক্ত থাকে। পুরনো দিনের পিতল বা কাঁসার থালা বাটি ঘটি গ্লাস এগুলোর কদর কিন্তু এখনো আছে । তাই আমরা এন্টিক জিনিসপত্র নিয়ে প্রতিষ্ঠা করেছি তাসফিন এন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম। তামা কাসা ও পিতলের দ্রবাদের পাশাপাশি আমরা সংগ্রহ করেছি গত শতাব্দীতে ব্যবহৃত কৃষি উপকরণ যেমন নাঙ্গল, জোয়াল, মই, লাংগুলি ,লরি ,গরুর মুখা ,ঢেঁকি, গাইলসিয়াট ,জমিদারি হুক্কা ও নারিকেলের হুক্কা। আশির দশকের জনপ্রিয় ইউথ কলম ,কোহিনুর কালীর দোয়াত, পিলিকেন কালির দোয়াত ইত্যাদি। বাঁশ ও বেতের জিনিসপত্র যেমন কুলা বিভিন্ন প্রকার খাঁচা, পলো খালোই, মাতলা ইত্যাদি। মাটির হাঁড়ি পাতিল, মুড়িবাজার প্লেট , মুড়িবাজার জাজুর, বৈডানি কাঁনদা ও দৈনন্দিন ব্যবহৃত মাটির তৈরির পত্র ইত্যাদি। আশির দশকের ব্যবহৃত ইলেকট্রিক সামগ্রী যেমন টামলার সুইচ,টামলার সকেট , পেনডেন হোল্ডার ,স্টিলের রেগুলেটর, ইলেকট্রনিক্স রেগুলেটর, কাঠের ব্যাটেন ইত্যাদি। ইলেকট্রনিক্স যেমন ছোট-বড় সাদা কালো টেলিভিশন, পুরাতন রেডিও ক্যাসেট প্লেয়ার,ক্যাসেট ওয়াকম্যান, ক্যামেরা পুরাতন দূরবীন ইত্যাদি। আমাদের সংগ্রহে আরো আছে কানা পয়সা, ১৮১৪ সাল থেকে এই উপমহাদেশের মুদ্রা ও বাংলাদেশের আরম্ভ থেকে বর্তমান পর্যন্ত মুদ্রা বাংলাদেশে ব্যবহৃত বিভিন্ন আমলের টাকা দেশ-বিদেশের টাকা ইত্যাদি।আমাদের প্রায় ১৮০০ দ্রব্য সামগ্রী আছে আপনারা (বিশেষ করে নরসিংদীবাসী) যদি আমাদের তাসফিন এন্টিক ওয়ার্ল্ড আর মিউজিয়াম সপরিবারে, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশী সহ পরিদর্শন করেন আমরা কৃতজ্ঞ থাকবো। নিজে অ্যান্টিকের সাথে পরিচিত হন এবং নতুন প্রজন্মকে অ্যান্টিক এর সাথে পরিচয় হওয়ার সুযোগ করে দিন।
ধন্যবাদান্তে তাসফিন এন্টিক ওয়ার্ল্ড এন্ড মিউজিয়াম।
গ্রাম বদরপুর
উপজেলা নরসিংদী সদর
জেলা নরসিংদী
মোবাইল নাম্বার : ০১৩৪৬৮৭১৬৮৪
০১৮১২২৩৬৪৮৮

Tsfin antick world and museum
06/06/2026

Tsfin antick world and museum

Address

Badarpur, Narshingdi
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tsfin Antick World And Museum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category