12/09/2026
আমার প্রয়োজনীয় ক্যানভাস শেষ হওয়ায় দোকানে গিয়েছিলাম ক্যানভাস কিনতে। সন্ধ্যা হয়ে যাওয়ায় বেশ তাড়াহুড়ো করছিলাম।
দোকানদার বললেন,, আপনি ৫ মিনিট অপেক্ষা করুন,এর পাশেই আমাদের আর একটা দোকান আছে সেখান থেকে এনে দিচ্ছি।
কিছুক্ষণ পরে একজন মহিলা আসলেন ,,
উনার আওয়াজ শুনে মনে হচ্ছে উনি কারো সাথে ঝগড়া করতে আসছেন।
দোকানদারকে বললেন ভাই কয়েকটা ক্যানভাস দেন তো।
মাইয়্যার লাইগা নিতাম আরকি।
লোকটা বললেন অপেক্ষা করুন ওই আপুও নেবে।
মহিলাটা আমাকে বললেন,
ছবিটবি আঁকো নাকি?
বললাম একটু আধটু আঁকি আরকি।
বললো পেইজ আছে তোমার, ফলোয়ার কেমন?
আমি বললাম আলহামদুলিল্লাহ আছে অল্পসল্প।
উনি ইচ্ছে করেই বলতেছে
আমার মেয়ে কিছুদিন আগে একটা এক্সিবিশনে প্রথম হয়েছে।
ক্লাসেও প্রতিবার ফাস্ট হয়,, পুরস্কারের অভাব নাই।
আমি আর কিছু জিজ্ঞেস করলাম না,
বললাম ভালো,,অভিনন্দন।
তারপরে দোকানদার ক্যানভাস নিয়ে আসলে আমার প্রয়োজন অনুযায়ী ক্যানভাস নিয়ে চলে আসতেছিলাম।
মেয়েটা বললেন দাঁড়াও আপু আমার পেইজটা তোমাকে দেখাই
ফলো দিও,,,
ওখানে অনেক বেসিক আর্টের টিউটরিয়াল দেওয়া আছে, শিখে নিতে পারবা।
ভাবলাম যাক দেখাতে চাচ্ছে দেখেই যাই।
যেহেতু এক্সিবিশনে ফাস্ট হয়েছে তার মানে মেয়েটা বড় কোন আর্টিস্ট পরিচিত হওয়া যাবে।
তারপরে ওর আর্ট লেভেল দেইখা মনে হচ্ছিল ছাপ তুলে খাতাকে মনে হয় ছিড়ে ফেলবে এই অবস্থা। বাচ্চারাও শিখতে পারবে না।
দোকানদারকেও দেখাইলো,, দোকানদার বলেই ফেললো এর থেকে আমার ভাগ্নি ভালো আর্ট করে।
আপনার মনেই হবে না যে একটা বাচ্চা আর্ট করছে।
আসলে আপনার মেয়ে কোন এক্সিবিশনে ফার্স্ট হয়েছে।
বললেন কী জানি সেটা তো জানি না।
মেয়েও ইতস্তত বোধ করছিলেন।
আর কোনো কথা না বলে, মা মেয়ে হনহন করে চলে গেলেন।
ওখানে থাকা আরেকটা লোক বলে চাপা মারার একটা লিমিট আছে বলেই হেসে দিলেন।
আর আমাকে জোর করেও কেউ গল্পের ফাঁকে একটু বড় গল্প করাইতে পারবে না। লজ্জা লাগে। 🤧