ShatGumbuj Mosque ষাটগম্বুজ মসজিদ

ShatGumbuj Mosque ষাটগম্বুজ মসজিদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ShatGumbuj Mosque ষাটগম্বুজ মসজিদ, History Museum, shatGumbujMosqueSixtyDomeMosque, Bagerhat Town.
(4)

Shat Gumbuj Mosque is the largest of the Sultanate mosques in Bangladesh and one of the most impressive Muslim monuments in the whole of the Indian subcontinent Sixty Dome Mosque.

বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা’র যৌথ অভিযানে বাগেরহাট সদর থানা পৌরসভাধীন নাগেরবাজার এবং খান জাহান আলী (রাঃ) এঁ...
26/08/2026

বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা’র যৌথ অভিযানে বাগেরহাট সদর থানা পৌরসভাধীন নাগেরবাজার এবং খান জাহান আলী (রাঃ) এঁর মাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সর্বমোট-৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৪০ পুরিয়া গাঁজা -২০০ গ্রাম, ০৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার জাল টাকা সহ সর্বমোট-১১ জন আসামী গ্রেফতার।

অদ্য ইং ২৬/০৮/২০২৬ তারিখ বাগেরহাট সদর থানার পৌরসভাধীন নাগেরবাজার এলাকাসহ আশপাশের এলাকায় বাগেরহাট জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক যৌথভাবে সমস্ত গমনাগমনের পথ ব্লকেড করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে উক্ত এলাকার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশীসহ বসতঘর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত তল্লাশী অভিযান পরিচালনাকালে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় ০৭ জন পুরুষ ১। বিষ্ণু রবি দাস (৩৫), ২। পল্টু রবি দাস (৩৫), ৩। জয় রবি দাস (২৫), ৪। মোঃ রিফাত (২৪), ৫। সিরাজ (২০), ৬। বিপ্লব মিস্ত্রী (৩৬) ও ৭। নিমাই সাহা (৪০) এবং ০১ জন নারী ৮। পলি (৪৫)’দেরকে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ৩১৫ পিচ ইয়াবা ট্যাবলেট; ১৪০ পুরিয়া ওজন-২০০ গ্রাম গাঁজা ও ০৪ লিটার চোলাই মদ এবং অপরাধমূলক কার্যকলাপে ব্যবহৃত ৫৫ টি ছুরি উদ্ধার করা হয়।

এছাড়াও জেলা গোয়েন্দা শাখা কর্তৃক পৃথক একটি অভিযানে বাগেরহাট সদর থানাধীন খাঁন জাহান আলী (রাঃ) এর মাজার সংলগ্ন পুকুর পাড় হতে ৯০০০০/- (প্রত্যেকটি ১০০০/- টাকা) জাল নোট সর্বমোট-০৩ জন ১। মোঃ আকলাস ভুইয়া (৫৫), ২। আশিকুর রহমান মোল্লা (২৩) ও ৩। মোঃ শিবলু ফকির (২৪)’দেরকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাবা'মা কে একটু সচেতন ভাবে থাকা দরকার, কারণ কিছু কিছু ছোট ভুল থেকে সৃষ্টি হয়, একটি পরিবার ধ্বংসের কারণ, চট্টগ্রামের রাঙ্...
26/08/2026

বাবা'মা কে একটু সচেতন ভাবে থাকা দরকার, কারণ কিছু কিছু ছোট ভুল থেকে সৃষ্টি হয়, একটি পরিবার ধ্বংসের কারণ, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সবার অগোচরে বালতির পানিতে উপুড় হয়ে পড়ে ওয়াজিফা আক্তার নামে ২বছরের এক শিশুর মর্মান্তিকভাবে প্রাণ গেলো😢 (ইন্না-লিল্লাহ)।

মাত্র দুই বছর বয়স সবে মাত্র হাটা শিখেছে, তাকেই কাল হলো ওয়াজিফার। মা কাজে ব্যাস্ত কখন যে পানির কাছে গিয়ে পড়ে গেছে কেউ টের পেলোনা।গতকাল সোমবার সন্ধ্যায় রাঙ্গুনিয়ার শিলক পুরাতন পাড়া এলাকায় এ দু/র্ঘটনাটি ঘটেছে। শিশু ওয়াজিফাকে বালতি থেকে তুলে হাসপাতালে নিলেও বাঁচানো প্রাণ। কর্তব্যরত চিকিৎসক বলেন ওয়াজিফা চলে গেছে না ফেরার দেশে নিস্পাপ ফুল হয়ে।😓 নিহত শিশুটি ওই এলাকার মোজাম্মেল ও তুহিন আক্তার দম্পতির মেয়ে।

একটু অসতর্কতা, আর মুহূর্তের মধ্যেই থেমে গেল একটি ছোট্ট প্রাণ। ঘটনাটি শুধু একটি পরিবারের জন্য শোকের নয়, বরং সব মা-বাবার জন্যও একটি কঠিন সতর্কবার্তা।

শিশুরা খেলতে গিয়ে কখন, কোথায় চলে যায় তা সবসময় বোঝা যায় না। তাই ঘরে বালতি, ড্রাম, গামলা কিংবা অন্য কোনো পাত্রে পানি থাকলে তা অবশ্যই শিশুর নাগালের বাইরে রাখতে হবে। বিশেষ করে ছোট শিশুদের এক মুহূর্তের জন্যও পানির কাছে একা ছেড়ে দেওয়া উচিত নয়। একটি ছোট্ট সতর্কতাই হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ প্রাণ। 🙏

মহান রাব্বুল আলামীন শিশু ওয়াজিফাকে জান্নাতে ফুল হিসেবে কবুল করুক, আমিন 🤲😢

26/08/2026
বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১
26/08/2026

বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজা-মদ ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসেই সারাদেশে ৯৩৪টি খুনের ঘটনায় মামলা হয়ে...
26/08/2026

বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী, গত মে থেকে জুলাই পর্যন্ত এই তিন মাসেই সারাদেশে ৯৩৪টি খুনের ঘটনায় মামলা হয়েছে। অর্থাৎ তিন মাসে গড়ে ৩০০র বেশি খুনের ঘটনায় মামলা হয়েছে। সেই হিসেবে দৈনিক খুনের ঘটনা ঘটেছে ১০টিরও বেশি।

বাংলাদেশের পুলিশ সদর দপ্তর বলছে, চুরি ডাকাতির পরিমাণ আগের চেয়ে কিছুটা কমলেও খুন বা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে আনা যায়নি।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, প্রতি মাসে কমবেশি ৩০০'র মতো খুনের ঘটনা ঘটছে। গড়ে প্রতিদিন ১০টা করে খুন যেন আমাদের ভাগ্যে লেখা রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে খুনের ঘটনায় মামলা হয়েছে ২ হাজার ৭৬টি। এর মধ্যে জানুয়ারিতে ২৮৭, ফেব্রুয়ারি ২৫০, মার্চে ৩১৭ ও এপ্রিলে ২৮৮টি।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার আধিপত্য, রাজনৈতিক সংঘাত, মাদক এবং পারিবারিক কলহ বা বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে সবচেয়ে বেশি।

এসব অপরাধ দমনে বর্তমান সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অপরাধ বিশ্লেষকরা।

সাত মাসে খুনের মামলা ২০৭৬টি

প্রতি মাসে খুন, ধর্ষণ, অপহরণ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় মামলা নিয়ে মাসিক রিপোর্ট প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের এই পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বছরের প্রথম সাত মাসে খুন বা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে ২০৭৬টি।

এর মধ্যে জানুয়ারি মাসে ২৮৭টি, ফেব্রুয়ারিতে ২৫০, মার্চ মাসে ৩১৭, এপ্রিলে ২৮৮, মে মাসে ৩১০, জুন মাসে ৩২৬ এবং জুলাই মাসে ২৯৮টি। মাস শেষ না হওয়া এখনো পর্যন্ত অগাস্ট মাসের রিপোর্ট যুক্ত হয়নি পুলিশ সদর দপ্তরের রিপোর্টে।

অথচ এই জীবন নিয়েই কত বাহাদুরি আমাদের!কত অহংকার, কত দম্ভ, কত প্রতিযোগিতা—কে বড়, কে ছোট, কে কত ক্ষমতাবান!
26/08/2026

অথচ এই জীবন নিয়েই কত বাহাদুরি আমাদের!

কত অহংকার, কত দম্ভ, কত প্রতিযোগিতা—
কে বড়, কে ছোট, কে কত ক্ষমতাবান!

মোরেলগঞ্জের কর্মকার পট্টি খালে কয়লা ধুইতে নেমে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর শ্রমিক আউয়াল মাঝির (৪৮) মরদেহ উদ্...
26/08/2026

মোরেলগঞ্জের কর্মকার পট্টি খালে কয়লা ধুইতে নেমে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার ১৬ ঘন্টা পর শ্রমিক আউয়াল মাঝির (৪৮) মরদেহ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Address

ShatGumbujMosqueSixtyDomeMosque
Bagerhat Town
9300

Telephone

+8801884448006

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShatGumbuj Mosque ষাটগম্বুজ মসজিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to ShatGumbuj Mosque ষাটগম্বুজ মসজিদ:

Shortcuts

Share

Category