Zakia’s ArtBeat

Call Directions Website Contact the museum

Zakia’s ArtBeat This is the platform of all my artwork mixed with happiness, joy and peace.

I have a strong fascination in all types of crafting including knitting, crocheting, painting and more.
ড্রইং,পেইন্টিং,ক্রাফটিং..

22/10/2026
হেমন্তের সোনালি দিন, ধান সিদ্ধর চিরচেনা ঘ্রাণ… হেমন্ত তো এসেই গেল! এই ঋতু মানেই বাংলার ঘরে ঘরে নতুন ধানের সুবাস, উঠোনজুড়...
22/10/2026

হেমন্তের সোনালি দিন, ধান সিদ্ধর চিরচেনা ঘ্রাণ…

হেমন্ত তো এসেই গেল! এই ঋতু মানেই বাংলার ঘরে ঘরে নতুন ধানের সুবাস, উঠোনজুড়ে ব্যস্ততা আর ধান সিদ্ধ করার সেই চিরচেনা গ্রামবাংলার দৃশ্য। কত স্মৃতি, কত মায়া জড়িয়ে আছে আমাদের এই ঐতিহ্যের সঙ্গে!

আমার জলরঙে সেই চিরচেনা হেমন্তকে একটু ধরে রাখার চেষ্টা করেছি। প্রকৃতির রূপের পাশাপাশি বাংলার মাটির গন্ধ, শেকড় আর ঐতিহ্যও ফুটে উঠুক রঙের ছোঁয়ায়।

আপনাদের কেমন লাগল আমার ‘হেমন্তের ধান সিদ্ধ’ জলরং পেইন্টিংটি?

🎨 Zakia’s ArtBeat-এর Realistic Watercolour Painting Course-এ জলরঙের মাধ্যমে বাস্তবধর্মী পেইন্টিং শেখার আগ্রহ থাকলে বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করতে পারেন।

#বাংলারঐতিহ্য

🍁 এ বছরের শরৎ আমার কাছে ধরা দিয়েছে এক অন্য রূপে আলহামদুলিল্লাহ! ❤️🍂প্রকৃতির এত রং, এত বৈচিত্র্য আর অপার সৌন্দর্যে আমি স...
21/10/2026

🍁 এ বছরের শরৎ আমার কাছে ধরা দিয়েছে এক অন্য রূপে আলহামদুলিল্লাহ! ❤️🍂

প্রকৃতির এত রং, এত বৈচিত্র্য আর অপার সৌন্দর্যে আমি সত্যিই মুগ্ধ! লাল, হলুদ, কমলা আর সবুজের এমন মায়াবী মেলবন্ধন দেখে মনে হয়, প্রকৃতি যেন নিজেই সাজিয়েছে রঙের এক বিশাল ক্যানভাস। চারপাশের প্রতিটি দৃশ্য, প্রতিটি গাছ, প্রতিটি পাতাই যেন একেকটি পেইন্টিংয়ের রেফারেন্স!

শিল্পী মন বারবার ছুটে যেতে চায় রং-তুলির কাছে, প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে জলরঙে ধরে রাখার আশায়।

Zakia’s ArtBeat-এ চলছে তিন মাসের Realistic Watercolour Painting Course। প্রকৃতিকে দেখা, রংকে বোঝা আর জলরঙে বাস্তবতার সৌন্দর্য ফুটিয়ে তোলার এই যাত্রায় আপনিও হতে পারেন আমার সঙ্গী।

কোর্সে ভর্তি ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

জলরং শেখার শুরুর দিকে আঁকা আমার এই গোলাপটি আজও আমার ভীষণ প্রিয়। মনে আছে, ছবিটি আঁকার সময় প্রতিটি পাপড়িতে রঙের স্তর তৈ...
17/10/2026

জলরং শেখার শুরুর দিকে আঁকা আমার এই গোলাপটি আজও আমার ভীষণ প্রিয়। মনে আছে, ছবিটি আঁকার সময় প্রতিটি পাপড়িতে রঙের স্তর তৈরি করা, আলো-ছায়ার খেলা ফুটিয়ে তোলা আর গোলাপের কোমল সৌন্দর্যটুকু কাগজে ধরে রাখার চেষ্টা—সবকিছুই কতটা আনন্দের ছিল!

শেখার পথে প্রতিটি কাজই একেকটি নতুন অভিজ্ঞতা, একেকটি নতুন উপলব্ধি। পেছনে ফিরে তাকালে নিজের সেই শুরুর দিনগুলোর কাজও তাই ভীষণ মায়া জাগায়। ❤️

আপনাদের কেমন লাগছে আমার এই জলরঙের গোলাপটি? মন্তব্যে জানাবেন কিন্তু!

জলরঙে বাস্তবধর্মী ছবি আঁকা শিখতে চাইলে আমার Zakia’s ArtBeat – Realistic Watercolour Painting Course-এ ভর্তি ও বিস্তারিত জানতে ইনবক্স করুন।

#জলরং

16/10/2026

Bow Falls, Calgary. Canada 🇨🇦

প্রকৃতির ক্যানভাসে শরতের রঙের উৎসব! ❤️🍁কানাডার ক‍্যালগেরিতে শরতের রূপ যেন প্রতিদিনই নতুন করে মুগ্ধ করে! হাতে তুলে নেওয়া...
16/10/2026

প্রকৃতির ক্যানভাসে শরতের রঙের উৎসব! ❤️🍁

কানাডার ক‍্যালগেরিতে শরতের রূপ যেন প্রতিদিনই নতুন করে মুগ্ধ করে! হাতে তুলে নেওয়া এই ম্যাপল পাতাগুলোর টকটকে লাল রং, সূক্ষ্ম শিরা আর অপূর্ব গড়ন দেখে মনে হলো, প্রকৃতি নিজেই যেন কত যত্নে রঙের তুলিতে এঁকেছে একেকটি শিল্পকর্ম!

একেকটি পাতা যেন একেকটি ছোট্ট মাস্টারপিস! প্রকৃতির এই অসাধারণ রঙের খেলা দেখে বারবার মনে হয়, সৌন্দর্য ছড়িয়ে আছে আমাদের চারপাশেই—শুধু মুগ্ধ চোখে তাকাতে জানতে হয়।

আপনাদের কাছে ম্যাপল পাতার এই লাল রং কেমন লাগছে? ❤️

একটু বিরতিতে আছে, থেমে নেই আমার ক্যানভাসের গল্প! 💚অ্যাক্রেলিক পেইন্টিংয়ের কাজটা অর্ধেক শেষ করে আপাতত তুলে রেখেছি। এখন চ...
14/10/2026

একটু বিরতিতে আছে, থেমে নেই আমার ক্যানভাসের গল্প! 💚

অ্যাক্রেলিক পেইন্টিংয়ের কাজটা অর্ধেক শেষ করে আপাতত তুলে রেখেছি। এখন চলছে জলরঙের ক্লাস, তাই অ্যাক্রেলিকের রঙে আর তুলি ছোঁয়ানো হচ্ছে না। 😊

তবে ইনশাআল্লাহ, খুব শিগগিরই আবার ফিরে আসব এই অসমাপ্ত কাজটাকে পূর্ণতা দিতে। প্রতিটি রঙের পরতে পরতে মিশে আছে ভালোবাসা, ধৈর্য আর সৃষ্টির আনন্দ।

অসমাপ্ত ক্যানভাস, অপেক্ষায় থাকা রং—শেষটাও আসবে খুব তাড়াতাড়ি, ইনশাআল্লাহ।

Zakia’s ArtBeat presents — Realistic Watercolour Painting Course     এবার শুধুই জলরং! জলরঙের উপর সম্পূর্ণ ৩ মাসের বিশেষ ...
13/10/2026

Zakia’s ArtBeat presents — Realistic Watercolour Painting Course

এবার শুধুই জলরং! জলরঙের উপর সম্পূর্ণ ৩ মাসের বিশেষ কোর্স।

জলরঙের সূক্ষ্মতা, রঙের গভীরতা, আলো-ছায়ার খেলা আর প্রতিটি বিষয়ের বাস্তব রূপ ও টেক্সচার ফুটিয়ে তোলার কৌশল—সবকিছু নিয়েই আমাদের এই আয়োজন। ❤️

এই কোর্সে মূল লক্ষ্য শুধু জলরঙে ছবি আঁকা নয়, বরং জলরঙের মাধ্যমেই কীভাবে একটি পেইন্টিংকে বাস্তবের মতো জীবন্ত করে তোলা যায়, তা শেখা।

ফুল, ফল থেকে শুরু করে বিভিন্ন স্টিল লাইফ—পর্যবেক্ষণ, রঙের ব্যবহার, আলো-ছায়া এবং টেক্সচারের সূক্ষ্মতা নিয়ে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ।

যারা জলরঙে রিয়েলিস্টিক পেইন্টিং শিখতে আগ্রহী, তাদের জন্যই এই ৩ মাসের Realistic Watercolour Painting Course।

** ভর্তি ও কোর্সের বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন।

আপনার শিল্পচর্চার সঙ্গী হোক Zakia’s ArtBeat। 💚

11/10/2026

Apple picking 🥰😍

Address

Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zakia’s ArtBeat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Zakia’s ArtBeat:

Shortcuts

Share

Category