NuQtaa

NuQtaa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NuQtaa, Art Gallery, Uttara, Dhaka.
(1)

জীবনের বদ্ধ দুয়ার গুলো খোলার জন‍্য আপনার হাতে একটি চাবি আছে।সেই চাবির নাম ইস্তেগফার। সেই চাবি টা ব‍্যবহার করে নিজের আখের...
17/07/2025

জীবনের বদ্ধ দুয়ার গুলো খোলার জন‍্য আপনার হাতে একটি চাবি আছে।সেই চাবির নাম ইস্তেগফার। সেই চাবি টা ব‍্যবহার করে নিজের আখের গুছিয়ে নেওয়ার জন‍্য আজ থেকেই তৎপর হয়ে পড়ুন। আস্তাগফিরুল্লাহ্।
আমাদের নিত‍্যনতুন জীবনে ছোট বড় অনেক গুনাহ করে হতাশা ভুগতে থাকি। যে জীবন যাত্রা হয়ত আমার এখানেই শেষ। কিন্তু আল্লাহ্ সুবাহাল্লাহু তায়ালা ছোট একটি বাক‍্য আস্তাগফিরুল্লাহ্ মাধ্যমে আমাদের জীবন আবার সুন্দর করে দেন। যা আমাদের অন্তরের আবার নূর ফিরিয়ে আনে। এই ক‍্যানভাসে মাধ্যমে আমাদের অন্তরের জমা হাজার গুনাহ ফুটিয়ে তোলা হয়েছে। যার উপর আস্তাগফিরুল্লাহ্ শব্দ টা উজ্জ্বল নক্ষত্র হয়ে বুঝানো হয়েছে যে জীবন গুছিয়ে নেওয়ার জন‍্য একটি মাত্র শব্দ যথেষ্ট।

صلى الله عليه وسلم.......امين يا رب🌸
27/06/2025

صلى الله عليه وسلم.......امين يا رب🌸

মেহেদী মানব তরে       রঙ্গের শোভা বৃদ্ধি করে কঠিন শিলার বুকে        ঘর্ষিত হওয়ার পরে।আবদারে দীর্ঘ কয়েক বছর পর মেহেদী দিয়...
06/06/2025

মেহেদী মানব তরে
রঙ্গের শোভা বৃদ্ধি করে
কঠিন শিলার বুকে
ঘর্ষিত হওয়ার পরে।

আবদারে দীর্ঘ কয়েক বছর পর মেহেদী দিয়ে দিলাম।

হজ্জ ও হাজ্বীদের নানা রকম ভিডিও/ছবি হজ্জের মৌসুমে ঘুরঘুর করে টাইমলাইনে। আমাদের মত দূরে থাকা অন্তরগুলো আকুল হয়ে সে দৃশ্য ...
05/06/2025

হজ্জ ও হাজ্বীদের নানা রকম ভিডিও/ছবি হজ্জের মৌসুমে ঘুরঘুর করে টাইমলাইনে। আমাদের মত দূরে থাকা অন্তরগুলো আকুল হয়ে সে দৃশ্য দেখে আর হৃদয় তোলপাড় করে ওঠে।

অথচ প্রায় প্রতিটা ছবি আর ভিডিওর পিছনে এক করুণ দৃশ্য থাকে। কেউ একজন ভীড়ের মাঝে মোবাইল উঁচু করে ধরে হাঁটছে,যার চোখ ও মনোযোগ মোবাইলে। তাকে অতিক্রম করা হাজীদের চোখে বিরক্তি, তার গায়ে ধাক্কা মানুষটার চোখে রাগ। কে করে কার কেয়ার!

ইবাদাতের জন্য যে মানুষগুলো এসেছে, তাদের মনোযোগে বিঘ্ন ঘটানোর কোন অধিকার কারো নেই। স্মৃতি ধরে রাখার নাম করে ইবাদাতের রূহানিয়্যত নষ্ট করা চরম ভুল। এইসব স্মৃতির কোন মূল্য নেই।

এই ছবি ও ভিডিও করার নাম করে প্রাইভেসির মত গুরুত্বপূর্ণ বিষয় লঙ্ঘিত হচ্ছে। বোরকা পরা যে নারী কখনো ছবি তোলে না, সেও হয়তো অজ্ঞাতেই কারো না কারো ক্যামেরায় চলে আসে; অনেকেই বাচ্চাদের ছবি তোলা পছন্দ করে না, কিন্তু বাবা-মার অজান্তে অথবা অনিচ্ছায় অনেক বাচ্চাই ক্যামেরায় ধরা পড়ে। এদের মোবাইল আর ক্যামেরা আছাড় দিয়ে ভেঙ্গে দেয়া দরকার।

ওখানে মানুষ রূহানিয়্যত খুঁজতে যায়, স্মৃতি আর প্রফুল্লতা না। ইবাদাতের মাকসাদ বোঝা খুব জরুরী। ইবাদাতকে ইবাদাতের মর্যাদায় আদায় করতে পারাটা জরুরী।

তাছাড়া প্রশাসনিকভাবেও কিছু ছবি ও ভিডিও ধারণা করা হয়, সেগুলোই যথেষ্ট দূর থেকে দেখে অন্তরের আগ্রহ তৈরির জন্য। এর বেশি মোটেও দরকার নাই৷

কপি

সময় বহমান সত‍্য সুন্দর বিশ্বাসে ব‍্যক্তিত্ব।
27/04/2025

সময় বহমান সত‍্য সুন্দর বিশ্বাসে ব‍্যক্তিত্ব।

বলা হয়, জীবনে দু'টো দিন সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ -১. যে দিন আমি জন্মেছি।২. যে দিন উপলব্ধি করেছি যে, আমি কেন জন্মেছি। প্র...
25/04/2025

বলা হয়, জীবনে দু'টো দিন সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ -
১. যে দিন আমি জন্মেছি।
২. যে দিন উপলব্ধি করেছি যে, আমি কেন জন্মেছি।
প্রথম দিন তো বটেই, দ্বিতীয় দিনটিও আল্লাহ আমাদের পাওয়ার সুযোগ করে দিয়েছেন। উপলব্ধি করাতে চেয়েছেন জন্মের স্বার্থকতা আর এই উপলব্ধির উৎস হলো কুরআন। আল্লাহ বলেনঃ
'আমি তো মানুষ এবং জ্বিন তৈরী করেছি কেবল আমারই ইবাদাতের জন্যে।' - যারিয়াতঃ৫৬
স্রষ্টা নিজে সৃষ্টির উদ্দেশ্য বাতলে দিচ্ছেন। ইবাদাত কিভাবে করতে হবে সেও তিনি কুরআনেই বলে দিয়েছেন, নবীর যবানে এর বিশ্লেষণ তুলে ধরেছেন।
ইবাদাত করা মানে এই না যে, সারাদিন জায়নামাযেই বসে থাকতে হবে। ইবাদাতের মানে এই না যে, বিয়ে-শাদী-সংসার সব ভুলে জঙ্গলে চলে যেতে হবে৷ বরং, এদের মাঝেই ইবাদাতের উসীলা খুঁজতে হবে।
পারষ্পরিক দেখা হলো, সালাম দিলেন। এটা এক ইবাদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ ভাইয়ের সঙ্গে হাসিমুখে দেখা করাও সৎকাজ। - বুখারীঃ৬০২১
বাবা-মায়ের সঙ্গে ভালো আচরণ ইবাদাত। আল্লাহ বলেনঃ পিতা-মাতার সাথে ইহসানসুলভ আচরণ করো। - নিসাঃ৩৬
স্বামী-স্ত্রীর পারষ্পরিক ভালোবাসাও সওয়াবের মাধ্যম। আল্লাহর জন্যে দ্বীনী বোনদের ভালোবাসাও প্রতিদানের উপযুক্ত। এসব পারষ্পরিক হৃদ্যতা ও সম্প্রীতির চাহিদাও! এই সুন্দর বিষয়গুলোকে ইসলাম সওয়াবের উপযুক্ত বলে গণ্য করে।
আমরা জন্মেছি, জন্মের কারণও জেনেছি। কিন্তু সেভাবে উপলব্ধি কি করেছি?! হয়তো হ্যাঁ, হয়তো না। শেষ জীবনে এসেও যদি এই অনুভূতিটুকু জন্মায়, তবুও হয়তো নাজাতের উসীলা হতে পারে৷
কিন্তু আফসূস তো তাদের জন্যে, যাদের এই উপলব্ধি হয় কবরে গিয়ে! আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।

NuQtaa


কবুল করো প্রভু তোমার এতটা কাছে     দূরত্ব শব্দটাই যেথায় শুধুই মিছে..... পুরনো স্মৃতিপাতায়....২০২১
23/04/2025

কবুল করো প্রভু তোমার এতটা কাছে
দূরত্ব শব্দটাই যেথায় শুধুই মিছে.....

পুরনো স্মৃতিপাতায়....২০২১


যখন তুমি নিজের ব‍‍্যাথ‍া অনুভব করতে পারো, তাহলে তুমি জীবিত। তুমি যদি অন‍্যের ব‍্যাথা ও অনুভব করতে  পারো, তবেই তুমি মানুষ...
17/04/2025

যখন তুমি নিজের ব‍‍্যাথ‍া অনুভব করতে পারো, তাহলে তুমি জীবিত। তুমি যদি অন‍্যের ব‍্যাথা ও অনুভব করতে পারো, তবেই তুমি মানুষ।

বইয়ের প্রচ্ছদ যদি এমন হয় বই খানা যেন টানে পাঠক হৃদয় কে। বলা হয় Never Judge A Book By its cover কিন্তু আমার কাছে মনে হয় সৌন্দর্য্য ও তো অনুমানের পরিমাপক। তা না হলে এই ধরার রহস্য ঘেরা সৌন্দর্য দেখে সেই মহান পবিত্র স্বত্তার সৌন্দর্য এর মহত্ত্ব নিয়ে কেন ই বা আমাদের ভাবনা রাজ‍্য এত উথালপাতাল হয়। আসলে ই কি বাহি‍‍্যকতার কোন মুল‍্য নেই!!!!

NuQtaa


প্রচেষ্টা 🌿NuQtaa
16/04/2025

প্রচেষ্টা 🌿

NuQtaa


মুমিনদের প্রতি তোমার বিনয় ও নম্রতার ডানা সম্প্রসারিত করো🌸
07/04/2025

মুমিনদের প্রতি তোমার বিনয় ও নম্রতার ডানা সম্প্রসারিত করো🌸

من صمت نجا,,,যে চুপ থাকে সে নাজাত পায়,,,,চাইলেই প্রতিটি কথার পিঠে কথা বলে ফেলা যায়। কিন্তু চুপ থাকার মাঝে ও যেন  জবাব দে...
02/03/2025

من صمت نجا,,,
যে চুপ থাকে সে নাজাত পায়,,,,
চাইলেই প্রতিটি কথার পিঠে কথা বলে ফেলা যায়। কিন্তু চুপ থাকার মাঝে ও যেন জবাব দেওয়া যায়। ফলশ্রুতি তে ঐ কথা করো জন‍্য হয় উজ্জ্বল আলো মত। আর কারো জন‍্য হয় তীব্র অন্ধকার অমাবস‍্যার মত।
NuQtaa


Address

Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when NuQtaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category