14/08/2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৯৮-৯৯ সেশনের বন্ধুদের প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো। এ এক আনন্দঘন মিলন মেলা। প্রদর্শনী উদ্বোধন করেছেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, বরেণ্য শিল্পী আবুল বারক আলভী, শিল্পী মোস্তাফিজুল হক, শিল্পী শেখ আফজাল, এবং শিল্পী শিশির ভট্টাচার্য। গুরু প্রণতি ও গুরু বন্দনার মাধ্যমে শিল্পীরা অনুষ্ঠানের সূচনা করে। এবং শিক্ষকদের আশীর্বাদে এক নব প্রত্যয়ের সূচনা হয়।