09/06/2023
#ডায়েরি
হঠাৎ করে একবছর আগের ডায়েরি খুলে দেখছিলাম। তখন নিজের একবছর আগের সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া শিক্ষার্থীর জীবনে একটু উকি দিয়ে দেখলাম। যে তখন সব কিছু কি নতুন ছিলো৷ জীবনের এই নতুন অধ্যায়ে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিলো৷ মোটিভেশনের জন্য নিজের মধ্যে নিজেকে খুঁজার চেষ্টাটা একটা অন্য রকমের শান্তি দেয়৷ অনেকই অনেক কথা বলবে বা বলে। কিন্তু তারা নিজেরাও সেটাই করে বরং তার থেকেও নিচু কাজ করে থাকে। আল্লাহ মাফ করুক, তাদের জীবন বা কাজ সম্পর্কে প্রশ্ন তুলারও অধিকার আমাকে আমার স্রষ্টা দেননি। আমার আর আমার আল্লাহর সম্পর্ক এক মাত্র আমার আল্লাহ বুঝবে অন্যে কেউ না। আল্লাহ কখন কাউকে হেদায়েত দেন। কেউ জানে না। যখনই কষ্ট হতো কুরআন পড়তে ভালো লাগতো। মনে হতো এই আয়াত এর অর্থ গুলো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। চোখের পানি সাথেও স্বস্তি কাজ করতো৷ অন্তত মনের মধ্যে এই শান্তি কাজ করা শুরু করলো। আলহামদুলিল্লাহ, নিজে যেনে শুনে কিছু কাজ বেছে নেওয়া আর অন্যের বুলিতে শুনে বিশ্বাস করার থেকে তো অনেক উত্তম। জীবন মানেই পরীক্ষা, আমরা যে সুখের মুহুর্ত গুলো কাটাই সেটাও আমাদের জন্য পরীক্ষা।
🍀বিঃদ্রঃ নিজের শান্তির জন্য নিজের রূহকে পবিত্র করা অনেক প্রয়োজন কারণ যতই ধার্মিক হন না কেনো৷ আপনার কলবে একটু অহংকার আর হিংসা আপনার সব ইবাদত ধ্বংস করার জন্য যথেষ্ট। আজ কেউ #পর্দা করছে না বলে তাকে কূটকথা শুনানোর আগে একশবার ভেবে কথা বলা উচিৎ। কারণ তাকে বুঝিয়ে বললে এককথা , কিন্তু আমাদের সমাজে যেভাবে অন্যেকে কূটকথা বলা হয়৷ তাদের মনে একটা সন্দেহ জন্মায় যে পর্দাশীল মেয়েরা একটু অহংকারী হয়৷ মেয়েরা মেয়েদের সাথে নমনীয় ভালো ব্যবহার করলেই হয়৷