July Mass Uprising Memorial Museum

July Mass Uprising Memorial Museum A tribute to the July Uprising: honoring our martyrs, preserving the truth, and exposing sixteen years of fascist oppression.

This museum is established under the supervision of the Ministry of Cultural Affairs.

গত ২০ মে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাই কমিশনার ডেরেক লো ...
14/06/2026

গত ২০ মে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের নন-রেসিডেন্ট হাই কমিশনার ডেরেক লো এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি। তাদেরকে জাদুঘর প্রাঙ্গণে অভ্যর্থনা জানান বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব।

পলাতক স্বৈরাচারী শাসক শেখ হাসিনার শাসনামলে গুম-খুনের লোমহর্ষক নথিপত্র এবং প্রমাণাদি গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন সিঙ্গাপুরের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

পরিদর্শন শেষে তারা জুলাই জাদুঘর নির্মাণের এই ঐতিহাসিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান। একইসাথে তরুণ প্রজন্মকে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এই জাদুঘর অনন্য ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


On May 20, Singapore's Non-Resident High Commissioner to Bangladesh, Derek Loh, alongside Chargé d'Affaires Mitchel Lee, visited the July Mass Uprising Memorial Museum. They were received at the museum premises by Tanzim Wahab, Director General of the Bangladesh National Museum.

The high-level delegation from Singapore observed with deep attention the harrowing documents and evidence of forced disappearances and killings perpetrated during the regime of the fugitive autocratic ruler Sheikh Hasina.

Following the visit, they highly praised this historic initiative to establish the July Museum and extended their heartfelt gratitude to those involved. They also expressed optimism that the museum would play a unique role in shaping the younger generation into conscious citizens and enhancing youth participation in building a democratic state.

11/06/2026

জুলাই বাংলাদেশের হিন্দুর, মুসলমানের, বৌদ্ধ, খ্রিষ্টানের। জুলাই বাংলাদেশের।

চলুন জানি জুলাই শহীদ হৃদয় চন্দ্র তরুয়ার গল্প।


July belongs to the Hindus, Muslims, Buddhists, and Christians of Bangladesh. July belongs to Bangladesh.

Let us learn the story of July martyr Hridoy Chandra Tarua.

30/05/2026

আজ ৩০শে মে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেয়ার পাশাপাশি রণাঙ্গনে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তার অনন্য ভূমিকা আমাদের এনে দিয়েছে লাল সবুজের পতাকা। পরবর্তীতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নাগরিক অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার পাশাপাশি জনমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তিনি নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে তোলেন।

তার দূরদর্শী সরকার পরিচালনায় আধুনিক বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। একইসঙ্গে তিনি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক, সামাজিক, অর্থনীতিক ও রাজনৈতিক ধারার সূচনা করেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পক্ষ থেকে আমরা তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।


Today, May 30th, marks the 45th martyrdom anniversary of Shaheed President Ziaur Rahman. Along with proclaiming independence during the Great Liberation War of 1971, his exemplary role as a Sector Commander and Commander of the Z Force on the battlefield brought us the red and green flag of our sovereignty. Subsequently, by bringing an end to fascist rule, he re-established multi-party democracy and restored civil rights and freedom of the press, while simultaneously laying the foundation of a new Bangladesh through the adoption of people-oriented, long-term policies.

Under his visionary governance, the bedrock of modern Bangladesh’s economic and social systems was established. Concurrently, he pioneered a pro-Bangladesh nationalist cultural, social, economic, and political dimension.

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব ...
29/05/2026

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা-ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির গত ২৭ মে সপরিবারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

১৬ বছরব্যাপী ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত বিভিন্ন গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের লোমহর্ষক বিবরণ ও প্রমাণাদি তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন। একইসাথে জুলাই অভ্যুত্থানের সময়কার রাজপথের লড়াই, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং শহীদদের স্মৃতি বিজড়িত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে মন্তব্য করতে গিয়ে তিনি বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পলাতক স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ‘টেরোরিস্ট’ বা ‘সন্ত্রাসী’ আখ্যা দেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘদিন নিজ দেশের নাগরিকদের ওপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার স্বৈরাচারী শাসনামলের ভয়াবহতা তুলে ধরবে এই জাদুঘর।’


On May 27, the Advisor to the Prime Minister for Foreign Affairs, Disaster Management & Relief, and Civil Aviation & Tourism, Humayun Kabir, visited the July Mass Uprising Memorial Museum with his family.

He solemnly observed the chilling accounts and evidence of various enforced disappearances, extrajudicial killings, and atrocities committed during the 16-year fascist regime. He also viewed the various exhibits commemorating the street battles of the July Uprising, the sacrifices of ordinary citizens, and the memories of the martyrs.

Reflecting on his visit, he labeled the fugitive autocratic ruler of the former Awami fascist government, Sheikh Hasina, as a 'terrorist'. He remarked, 'Sheikh Hasina perpetrated state-sponsored terrorism against her own citizens for a long time. This museum will serve to expose the horrors of her autocratic regime to future generations.'

যারা নিজেদের জান কুরবান করে দিয়েছেন দেশকে এবং দেশের মানুষকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করার জন্য, এই ঈদে তাদের প্রতি রইল ...
27/05/2026

যারা নিজেদের জান কুরবান করে দিয়েছেন দেশকে এবং দেশের মানুষকে পরাধীনতার শেকল থেকে মুক্ত করার জন্য, এই ঈদে তাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা।


For those who made the ultimate sacrifice to free this throne from the grip of the fascist tyrant, we pray from our hearts this Eid ul-Azha.

23/05/2026

৪ আগস্ট ২০২৪। শহীদ গোলাম নাফিজের অচেতন দেহ বহনকারী রিকশার চালক নূর মোহাম্মদের জবানবন্দিতে ফুটে ওঠে সেদিনের ভয়াবহতা। নাফিজের দেহ রিকশায় তোলার সময়ও ফ্যাসিস্ট হাসিনার খুনি বাহিনী রিকশাওয়ালাকে ধমক ও গালাগাল দিচ্ছিল। রিকশায় নাফিজের দেহ তোলার সময়ও তারা নিষ্ঠুরভাবে বলছিল, “আরও দুইটা গুলি কইরা দে। বাঁইচা যাইতে পারে।”

ঘাতকদের নির্মম গুলির আঘাতে সেদিন শাহাদাত বরণ করেন নাফিজ। মাথায় লাল-সবুজ পতাকা বাঁধা রিকশার পাদানিতে শুয়ে থাকা নাফিজের সেই ছবি আজ ছাত্র-জনতার অভ্যুত্থানের এক সাহসী অনুপ্রেরণা।

গতকাল ২২ মে ছিল নাফিজের জন্মদিন। নাফিজের মতো দেশের জন্য প্রাণ দেওয়া শত শত শহীদের বীরত্বগাথা প্রতিটি বাংলাদেশির হৃদয়ে বেঁচে থাকবে আজীবন। শুভ জন্মদিন, বীর শহীদ গোলাম নাফিজ।


August 4, 2024. The horrors of that day were vividly reflected in the statement of Noor Mohammad, the driver of the rickshaw that carried the unconscious body of martyr Golam Nafiz. Even as Nafiz's body was being placed onto the rickshaw, the killer forces of the fascist Hasina regime were verbally abusing and threatening the rickshaw puller. Showing utter cruelty during the process, they said, 'Shoot him twice more. He might survive.'

Nafiz embraced martyrdom that day, struck by the brutal bullets of the assassins. The photograph of Nafiz, with a red-and-green flag tied around his head, lying on the floorboard of the rickshaw, stands today as a courageous inspiration for the student-people uprising.

Yesterday, May 22, marked Nafiz's birthday. The heroic tales of hundreds of martyrs like Nafiz, who sacrificed their lives for the country, will live on forever in the heart of every Bangladeshi. Happy birthday, brave martyr of July, Golam Nafiz.

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘36 Days in July: Sheikh Hasina's secret orders revealed’ এ বছরের ম...
21/05/2026

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন ‘36 Days in July: Sheikh Hasina's secret orders revealed’ এ বছরের মর্যাদাপূর্ণ ‘দ্য টেলি অ্যাওয়ার্ডস’ (The Telly Awards)-এ ১টি গোল্ড এবং ৪টি সিলভার পদক জয় করেছে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ফ‍্যাসিস্ট হাসিনা কর্তৃক চালানো নির্মম গণহত্যার ওপর নির্মিত তথ্যচিত্র নির্মাণে আল-জাজিরাকে ধন্যবাদ। এবং মর্যাদাপূর্ণ টেলি অ‍্যাওয়ার্ড অর্জনের জন‍্য অভিনন্দন।

এই অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে আল জাজিরাকে সহযোগিতা প্রদান করতে পেরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গর্বিত।

জুলাই গণঅভ্যুত্থান এবং ফ‍্যাসিস্ট হাসিনার ওপর যেকোনো গবেষণাধর্মী কাজে ভবিষ্যতেও জুলাই জাদুঘর সম্ভাব‍্য সবরকম ভূমিকা রাখবে।

প্রতিবেদনটি দেখতে নিচের কমেন্ট সেকশনে দেওয়া লিংকে ভিজিট করুন।


The investigative report by the international media outlet Al Jazeera, titled '36 Days in July: Sheikh Hasina's secret orders revealed,' has won one Gold and four Silver awards at this year's prestigious The Telly Awards.

We extend our sincere gratitude to Al Jazeera for producing this documentary on the brutal genocide carried out by the fascist Hasina in July-August 2024, and our heartiest congratulations on winning the esteemed Telly Awards.

The July Mass Uprising Memorial Museum is glad to have provided location support to Al Jazeera during the production of this investigative report.

The July Museum remains committed to playing every possible supportive role in any future research and documentation concerning the July Mass Uprising and the fascist Hasina regime.

To watch the report, please visit the link provided in the comments section below.

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ জুলাই গণঅভ্যু...
12/05/2026

জাতীয় সংসদের মাননীয় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে আসেন। জাদুঘর প্রাঙ্গণে তাদেরকে অভ্যর্থনা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জাদুঘরের লং ওয়াক টু ডেমোক্রেসি অংশে তারা ১৯৭১ থেকে এ পর্যন্ত এদেশের মানুষের সংগ্রামের চিত্র, শহীদ আনাসের চিঠিসহ বিভিন্ন ম্যুরাল ও গ্রাফিতি দেখেন। পাশাপাশি কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন সহ শেখ হাসিনার আমলে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নথি ও বিবরণীর পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মৃতিচিহ্ন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্পিকার ও ডেপুটি স্পিকার পুরো জাদুঘরটি ঘুরে দেখেন এবং এর প্রতিটি প্রদর্শনী গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য মানুষের সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় এই জাদুঘরে তুলে ধরা হয়েছে। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। আশা করা যাচ্ছে, আগামী জুলাই অথবা আগস্টের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এই জাদুঘর উদ্বোধন করবেন।’

​ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের দামাল ছেলেরা যেভাবে দেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করেছে, এই জাদুঘরে এলে তার প্রকৃত চিত্র অনুধাবন করা যায়। মহান জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই জাদুঘর যেমন অভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জায়গা, তেমনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের স্মৃতিকেও অম্লান রাখবে। পরবর্তী প্রজন্মের জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে।’

পরিদর্শনকালে স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনেই উল্লেখ করেন যে, এই জাদুঘর নির্মাণে সক্রিয় ভূমিকার জন্য সাবেক উপদেষ্টা ও এই জাদুঘরের কিউরটরিয়াল ডিরেক্টর মোস্তফা সরয়ার ফারুকী কৃতিত্বের দাবিদার।

একইসাথে তারা এই জাদুঘরের চীফ কিউরেটর ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ওয়াহাব ও তার সাথে সংশ্লিষ্ট সকল গবেষককে ধন্যবাদ জানান।

এছাড়াও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় মাননীয় স্পিকার জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন এবং বর্তমান মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।

স্পিকার বলেন, ‘বাংলাদেশের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরার জন্য এই জাদুঘরের সঙ্গে সংশ্লিষ্ট সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন। এই জাদুঘরটি পরিদর্শন করলে অশ্রু সংবরণ করা কঠিন হয়ে পড়ে। এদেশের তরুণ, কিশোর ও শিশুরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে আত্মত্যাগ করেছে, তা কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, বরং সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। জুলাই-আগস্টের এই মহান গণঅভ্যুত্থান এবং এই জাদুঘর যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে।’


The Honorable Speaker of the National Parliament, Hafiz Uddin Ahmed, Bir Bikrom, and Deputy Speaker Barrister Kayser Kamal visited the July Mass Uprising Memorial Museum today. They were received at the museum premises by the Honorable Minister of the Ministry of Cultural Affairs, Nitai Roy Chowdhury.

​In the 'Long Walk to Democracy' section of the museum, they viewed murals and graffiti depicting the history of people’s struggles from 1971 to the present, including Martyr Anas’s letter. Additionally, they observed documents and accounts of extrajudicial killings during Sheikh Hasina’s tenure, as well as records of the Quota Reform Movement and the Anti-Discrimination Movement, along with mementos of those injured and martyred in the July Uprising.

​During the visit, the Speaker and Deputy Speaker toured the entire museum and observed every exhibit with deep attention. Following the inspection, they engaged in an exchange of views with present journalists.

​At this time, Minister of Cultural Affairs Nitai Roy Chowdhury stated, ‘The glorious chapters of people’s struggle for democracy in the history of Bangladesh, including the July Uprising, have been portrayed in this museum. Massive efforts are currently underway to complete the final preparations. It is expected that the Honorable Prime Minister will personally inaugurate this museum in early July or August.’

​Deputy Speaker Barrister Kayser Kamal remarked, ‘The true picture of how the brave sons of Bangladesh liberated the country from the clutches of autocracy can be realized upon visiting this museum. Democracy has been re-established in the country through the great July Uprising. This museum is a place to pay tribute to the heroes of the uprising and will keep the memories of the anti-fascist movement immortal. There is much for future generations to learn from here.’

​During the visit, both the Speaker and the Deputy Speaker noted that the former Advisor and Curatorial Director of the museum, Mostofa Sarwar Farooki, deserves credit for his active role in the construction of this museum. Simultaneously, they thanked the Chief Curator of the museum and Director General of the National Museum, Tanzim Wahab, along with all associated researchers.

​Furthermore, during the press briefing, the Honorable Speaker praised the initiatives of the Ministry of Cultural Affairs of the Interim Government in preserving the memories of the July Mass Uprising and extended sincere thanks to the current Minister, Nitai Roy Chowdhury.

​The Speaker said, ‘Everyone associated with this museum has worked tirelessly to accurately present the true history of Bangladesh. It is difficult to restrain tears when visiting this museum. The way the youth, adolescents, and children of this country have sacrificed their lives to establish democracy will remain a unique example not only for Bangladesh but for the entire world. This great July-August uprising and this museum will continue to inspire the people of Bangladesh for generations.’

10/05/2026

খুনী ফ্যাসিস্ট শত শত মায়ের বুক খালি করেছে জুলাইয়ে। আজও তাদের আহাজারি থামেনি। কিন্তু এই ভিডিওর মায়েরা আর সব সন্তানহারা মায়ের চেয়েও বেশি হতভাগা। এঁরা সন্তানের লাশ‍টাকেও দেখতে পারেনি। খুনি বাহিনী পুড়িয়ে ফেলেছে তাঁদের আদরের সন্তানদের লাশ, জীবিত থাকতে যে সন্তানদের গায়ে তাঁরা পিঁপড়ার কামড়ও লাগতে দেননি।


The murderous fascist regime left hundreds of mothers bereaved during the July Uprising. Even today, their lamentations have not ceased. Yet, the mothers in this footage are even more unfortunate than all those who lost their children. They could not even see the bodies of their offspring. The regime's henchmen burned their beloved children to ashes, the same children whom these mothers once shielded from even the bite of an ant.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। প...
06/05/2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজ জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জাদুঘরের গত এক বছরের কার্যক্রমের প্রশংসা করেন।

নিজের অনুভূতি ব্যক্ত করে চিফ প্রসিকিউটর বলেন, ‘এই জাদুঘর দেখতে দেখতে আমার নিজেকেও বারবার নির্যাতিতদের একজন মনে হচ্ছিল। এক বছরে জাদুঘর অনেক কাজ করেছে। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আমাদের বিচারিক কাজে অনুপ্রেরণা জুগিয়েছে। আইনশৃঙ্খলায় যারা নিয়োজিত আছেন তাদের প্রত্যেককে অন্তত একবার এই জাদুঘর দেখানো উচিৎ, যাতে তারা মনে রাখে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ একটা সমাজে কীভাবে গভীর ক্ষত তৈরি করে।’

​উক্ত পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে একাধিকবার গুমের শিকার হওয়া এই সংসদ সদস্য জাদুঘর পরিদর্শনকালে নিজের সেই দুঃসহ স্মৃতি রোমন্থন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিগত স্বৈরশাসনের সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর অন্যতম প্রধান সমন্বয়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। পরিদর্শন শেষে তারা উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।


International Crimes Tribunal Chief Prosecutor Md. Aminul Islam visited the July Mass Uprising Memorial Museum today. During the visit, he lauded the museum's endeavors over the past year.

Expressing his sentiments, the Chief Prosecutor stated, ‘While observing this museum, I felt myself being transformed into one of the victims time and again. The museum has undertaken monumental work in a single year. The wealth of critical information preserved here has served as a profound inspiration for our judicial proceedings. Every individual serving in law enforcement ought to visit this museum at least once, so they remain mindful of how such criminal acts inflict deep-seated scars upon a society.’

Accompanying him on the visit was Anisur Rahman Khokan Talukdar, Member of Parliament for the Madaripur 3 constituency. Having been a victim of enforced disappearance multiple times during the tenure of the fascist Awami government, the MP reflected on those harrowing memories during the tour.

Also present was Sanjida Islam Tuli, Member of Parliament from the reserved women's seats and one of the principal coordinators of "Mayer Dak," an organization formed by the relatives of those who were victims of enforced disappearance during the previous autocratic regime. Following the visit, they participated in a briefing with the journalists in attendance.

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 12:01 - 20:00
Tuesday 12:01 - 20:00
Wednesday 12:01 - 20:00
Thursday 12:01 - 20:00
Friday 12:01 - 20:00
Saturday 12:01 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when July Mass Uprising Memorial Museum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category