বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র, History Museum, Faridpur, Dhaka, Faridpur.

দেশীয় ইতিহাস, সংস্কৃতি চর্চা, তথ্যসমৃদ্ধ দেশ ও জ্ঞানমনস্ক সমাজ গঠনে অদেখা চিত্র ও তথ্য হোক উন্মুক্ত।
ইনস্টাগ্রাম: instagram.com/bdcs.official
ইউটিউব: youtube.com/.official
এক্স/টুইটার: x.com/B_D_C_S

যেকোনো প্রয়োজনে:
[email protected] বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র
(Bangladesher Dushprappo Chobi Somogro - BDCS)

'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' একটি সম্পূর্ণ অলাভজনক ও অবাণিজ্

যিক দেশীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন চর্চাকেন্দ্রিক প্ল্যাটফর্ম, সংগ্রহশালা ও সেবামূলক প্রতিষ্ঠান। যেটি জন্মলগ্ন থেকেই স্বেচ্ছাশ্রমে দেশব্যাপী বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, তথ্যবিকৃতি রোধ, প্রচার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি নানা সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও সেবা প্রদানের মাধ্যমে একটি জ্ঞানমনস্ক সমাজ ও তথ্যসমৃদ্ধ দেশ গঠনে নিরলসভাবে কাজ করছে ।

প্রতিষ্ঠাকাল: ১৬ জুলাই ২০১৬ সাল

প্রতিষ্ঠানের ধরন: অনলাইন ও অফলাইন কেন্দ্রিক

রূপকল্প (Vision): তথ্যসমৃদ্ধ দেশ ও জ্ঞানমনস্ক আলোকিত সমাজ গঠন

অভিলক্ষ্য (Mission): বাংলার আবহমান ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ ও কৃষ্টিকে ধারণ, লালন, সংরক্ষণ ও বিকাশে বিভিন্ন উপায়ে জ্ঞানচর্চা ও নানাবিষয়ক কর্মকাণ্ডের মাধ্যমে প্রচার, তথ্যবিকৃতি রোধ, সংরক্ষণের মাধ্যমে জাতির মানসিক বিকাশ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ ।

তহবিলের উৎস: একটি নাগরিক উদ্যোগ

কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):
১. দেশীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও উন্নয়ন।
২. বাঙালি সংস্কৃতির ঐতিহ্য, ইতিহাস ও চেতনার লালন।
৩. জ্ঞানমনস্ক সমৃদ্ধশীল সমাজ প্রতিষ্ঠায় শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় জোরদারকরণ।
৪. সাংস্কৃতিক ঐতিহ্য, নৃতত্ত্ব, মুক্তিযুদ্ধ ও সমকালীন শিল্প সংস্কৃতির নিদর্শন ডিজিটালভাবে সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়ন।
৫. জাতীয় জীবনের সর্বস্তরে বাংলার প্রচলনে সহায়তা/সহযোগিতা।
৬. বাংলাদেশের আবহমান ঐতিহ্যের অনুসরণে বাংলাদেশে বসবাসকারী সকল শ্রেণি এবং সম্প্রদায়ের জনগণের নিজস্ব সংস্কৃতি, চিন্তা-চেতনা, ধর্ম-বিশ্বাসকে সমুন্নত রাখা।
৭. সর্বাত্মক উপায়ে জাতীয় সংস্কৃতির অবক্ষয় রোধ এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উন্নয়নের সমন্বয়সাধন।
৮. দেশে বসবাসকারী সকল ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সঠিক সাংস্কৃতিক উন্নয়ন এবং সকল সম্প্রদায়ের সামাজিক সম্প্রীতি সুসংহত করা।
৯. বিশ্বায়নের সঙ্গে তালমিলিয়ে অন্যান্য সংস্কৃতির ইতিবাচক সুকৃতির সাথে একাত্মতা প্রকাশ এবং সকল প্রকার অপসংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা।
১০. এই ভূখণ্ডে বসবাসকারী জনগণের হাজার বছরের সংগ্রামী ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং দেশে বসবাসকারী সকল জনগণের ধর্মবিশ্বাস, চেতনা ও সম্প্রীতি সমুন্নত রাখার জন্য সর্বাত্মক কার্যক্রম গ্রহণ।
১১. পৃথিবীর অন্যান্য দেশের আর্কাইভসের আলোকে একটি আধুনিক ও যুগোপযোগী তথ্যসমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা

“বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র” এর অন্যান্য উদ্যোগসমূহ:
১. হারানো বন্ধুর খোঁজে
২. বুকের ভেতর যুদ্ধকথা
৩. তথ্য সেবা
৪. সচেতনতামূলক কর্মসূচি
৫. ইতিহাসভিত্তিক প্রামাণ্য নির্মাণ
৬. গবেষকদের মাধ্যমে সহায়তা প্রদান

২০২২ ও ২০২৩ সালে সম্পন্নকৃত কার্যক্রমসমূহ:
১. শুধু ২০২২ ও ২০২৩ সালেই ৪৫ হাজার ইতিহাসভিত্তিক ঐতিহাসিক দলিলাদি সংগ্রহ (মোট সংগ্রহ প্রায় ৮৫ হাজার) ।
২. প্রায় ৪০ হাজার ইতিহাসভিত্তিক ছবি-ভিডিও-দলিল-দস্তাবেজ-নথি-পত্রিকা ও সংকলন তথ্যসহ উন্মুক্তকরণ।
৩. অনলাইন প্লাল্টফর্মে প্রায় ১১ লাখ ইতিহাসপ্রেমী মানুষ সম্পৃক্তকরণ (মোট সম্পৃক্তকরণ সংখ্যা প্রায় সারে সতেরো লাখ) এবং দেশীয় ইতিহাসচর্চা, প্রচার, গবেষণা, সংরক্ষণে আগ্রহী করে তোলা।
৪. নিজস্ব প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রায় ৪৫ টি হারানো পরিবারকে বিনা পারিশ্রমিকে তাঁদের হারানো স্বজন/বন্ধুদের খুঁজে দেওয়া এবং পুনর্মিলন অনুষ্ঠান করা।
৫. ধারাবাহিকভাবে প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণ, প্রচার, প্রশ্ন পর্বের আয়োজন ও ডিজিটালভাবে সংরক্ষণ।
৬. চর্চা, গবেষণা, প্রচার ও সৃষ্টিশীল কর্ম বৃদ্ধিতে বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠানসহ হাজারো লেখক, গবেষক, সাংবাদিক, সাধারণ জনগণকে প্রয়োজনীয় ছবি-ভিডিও-দলিল-দস্তাবেজ-সংকলন সরবরাহ।
৭. অনলাইন ও অফলাইনে পরিবেশ রক্ষা কিংবা বিভিন্ন সামাজিক সমস্যা রোধে সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ।
৮. রাষ্ট্রীয় ও অন্যান্য বিশেষ প্রথিতযশা ব্যক্তিদের বিশেষ দিবসসমূহ পালন।
৯. অসংখ্য ইতিহাসভিত্তিক প্রামাণ্য নির্মাণ ও প্রথিতযশা ব্যক্তিত্বদের জীবনী প্রচার।
১০. বিশ্বায়নের সঙ্গে তালমিলিয়ে অন্যান্য সংস্কৃতির ইতিবাচক সুকৃতির সাথে একাত্মতা প্রকাশ এবং সকল প্রকার অপসংস্কৃতির অনুপ্রবেশ বন্ধে কাজ করা হয়েছে ।
১১. এই ভূখণ্ডে বসবাসকারী জনগণের হাজার বছরের সংগ্রামের ইতিহাস, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ এবং দেশে বসবাসকারী সকল জনগণের ধর্মবিশ্বাস, চেতনা ও সম্প্রীতি সমুন্নত রাখার জন্য সর্বাত্মক কার্যক্রম গ্রহণ ।
১২. পৃথিবীর অন্যান্য দেশের আর্কাইভসের আলোকে একটি আধুনিক ও যুগোপযোগী তথ্যসমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ গড়ে তুলতে সংগ্রহকৃত দুষ্প্রাপ্য ছবি-ভিডিও-পত্রিকা-দলিল-দস্তাবেজ-নথি-সংকলন ডিজিটাল সংরক্ষণের মাধ্যমে আর্কাইভ করা (উন্নয়ন চলমান)।

আমাদের অন্যান্য শাখা সমূহ –
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/rarephotoarchive.bd
ব্যাকআপ গ্রুপ: https://www.facebook.com/groups/bdcs.backup
ইউটিউব চ্যানেল: https://youtube.com/.official?si=5sSJtxLdmuwmm40c
ইনস্টাগ্রাম: https://www.instagram.com/bdcs.official
এক্স/ টুইটার: https://twitter.com/B_D_C_S

আরও জানতে -
আমাদের ডোমেইনসমূহ: (সাইট উন্নয়ন কাজ চলমান থাকায় অনুল্লিখিত রাখা হলো)
মিডিয়া কাভারেজ লিংক: https://docs.google.com/document/d/1n_6Dh6JsBUa29L4hf5Ty4SeJSfb_e8Tb/edit

কিছু কথা: 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' স্বেচ্ছাশ্রমে গড়া অলাভজনক একটি নাগরিক উদ্যোগ। আমাদের আর্কাইভের সকল তথ্য-ছবি-ভিডিও-নথি-পত্রিকা-দলিল-দস্তাবেজ-সংকলন 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' এর ব্যক্তিগত সংগ্রহ ও আমাদের সদস্যদের মাধ্যমে প্রাপ্ত তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সংগ্রহ যার বড় একটি অংশের কপিরাইট 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' ও আমাদের সদস্যদের। এছাড়া এর বাইরেও বেশকিছু ইন্টারনেট ও বিভিন্ন মাধ্যমে থেকে সংগৃহীত হয়েছে। যেগুলো সবই শুধু দেশীয় ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতিচর্চা ও গবেষণা কার্যের জন্য ব্যবহার্য। জ্ঞানমনস্ক সমাজ ও সমৃদ্ধশীল দেশগঠনের স্বার্থে অনুমতিক্রমে যে কেউই চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন তবে কিছু নিয়মাবলি রয়েছে।

নিয়মাবলি:
১. অনুমতি গ্রহণ।
২. শেয়ার করার সময় ছবি সংগ্রহ কৃতজ্ঞতা - 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র' লিখুন।
৩. কোনোপ্রকার এডিটিং ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার থেকে বিরত থাকুন।
৪. প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট ফটোগ্রাফার ও কপিরাইট হোল্ডারের সঙ্গে যোগাযোগ করুন।

যে কোনো প্রয়োজনে যোগাযোগ:
ই-মেইল - [email protected]

ধন্যবাদান্তে,
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজীর জন্ম ১৯৩৫ সালের ৭ সেপ্টেম্বর কলকাতার বিডন স্ট্রিটে। পিতা গিরিজা...
07/09/2026

কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ শ্রীমতী কল্যাণী কাজীর জন্ম ১৯৩৫ সালের ৭ সেপ্টেম্বর কলকাতার বিডন স্ট্রিটে। পিতা গিরিজা প্রসাদ পাল ও মাতা মানময়ী পালের একমাত্র কন্যা কল্যাণী কাজীর ডাকনাম ‘ছবি’।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে পড়াশোনা শেষে তিনি বেথুন কলেজে ভর্তি হন। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা কল্যাণী কাজী সংগীতগুরু হিসেবে পেয়েছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র ও দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো গুণী সংগীতশিল্পীদের।

পরবর্তীতে কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরিচয় থেকে পরিণয় এবং ১৯৫৪ সালে কবি পরিবারের কনিষ্ঠ পুত্রবধূ হিসেবে তাঁর প্রবেশ।

তিনি একাধারে নজরুলসংগীতশিল্পী ও নজরুল গবেষক। তাঁর সম্পাদনায় একাধিক বই প্রকাশিত হয়েছে। তাঁর লেখা বইয়ের মধ্যে ‘রবি পরিক্রমায় নজরুল’ ও ‘অন্তরঙ্গ অনিরুদ্ধ’ উল্লেখযোগ্য। তাঁর তত্ত্বাবধানে অনুপ জালোটা, শক্তি ঠাকুরের মতো গুণী শিল্পীরাও নজরুলসংগীত রেকর্ড করেছেন।

বহু সম্মানে ভূষিত কল্যাণী কাজীর অন্যতম স্বীকৃতি ‘বঙ্গভূষণ’।

জন্মদিনে তাঁকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 🌸

কার্টেসি: সোমঋতা মল্লিক / বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#কল্যাণীকাজী #কাজীনজরুলইসলাম #গিরিধরদে #বাদুছস #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতকের শেষার্ধে আবিভূর্ত একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক, মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা স...
07/09/2026

সুনীল গঙ্গোপাধ্যায় বিংশ শতকের শেষার্ধে আবিভূর্ত একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক, মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা-ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক জনপ্রিয় লেখক, কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক, কলামনিস্ট, প্রাবন্ধিক, আত্মজীবনীকার ও নাট্যকার ৷ ১৯৩৪ খ্রিস্টাব্দের ৭ই সেপ্টেম্বর তিনি মাদারীপুর জেলার কালকিনি থানার মাইজপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ৷

সুনীল গঙ্গোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার জীবনানন্দ দাশ পরবর্তী পর্যায়ের অন্যতম প্রধান কবি । একই সঙ্গে তিনি আধুনিক ও রোমান্টিক ৷ তিনি ‘নীললোহিত’ ‘সনাতন পাঠক’ ‘নীল উপাধ্যায়’ প্রভৃতি ছদ্মনামে লিখতেন ৷ তাঁর প্রথম কাব্য ‘একা এবং কয়েকজন’ ৷ ১৯৬৬ খ্রিস্টাব্দে তাঁর প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’ প্রকাশিত হয় ৷ শিশুসাহিত্যে তিনি "কাকাবাবু-সন্তু" নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা । এই বাঙালি সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন ৷ যা তাকে বাংলা সাহিত্যের অমর স্রষ্টা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে ৷

আজ তাঁর জন্মবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ৷

#সুনীলগঙ্গোপাধ্যায় #সাহিত্য #কবিতা #গিরিধরদে #বাদুছস #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

সত্তরের দশকে নবদম্পতি সুরঞ্জিত সেনগুপ্ত ও ড. জয়া সেনগুপ্তা।       #সুরঞ্জিতসেনগুপ্ত  #জয়াসেনগুপ্তা        #গিরিধরদে  #বা...
06/09/2026

সত্তরের দশকে নবদম্পতি সুরঞ্জিত সেনগুপ্ত ও ড. জয়া সেনগুপ্তা।

#সুরঞ্জিতসেনগুপ্ত #জয়াসেনগুপ্তা #গিরিধরদে #বাদুছস #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

প্রয়াত নায়ক সালমান শাহর মৃ/ত্যুর পরদিন, ৭ সেপ্টেম্বর ১৯৯৬ তারিখে প্রকাশিত প্রতিবেদন। সালমান শাহকে শেষবারের মতো দেখতে গিয়...
06/09/2026

প্রয়াত নায়ক সালমান শাহর মৃ/ত্যুর পরদিন, ৭ সেপ্টেম্বর ১৯৯৬ তারিখে প্রকাশিত প্রতিবেদন। সালমান শাহকে শেষবারের মতো দেখতে গিয়েছিলেন অভিনেত্রী মৌসুমী। এ সময় তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

সংগ্রহ: তৎকালীন ‘অপরাধচিত্র’ ম্যাগাজিন

#সালমানশাহ #মৌসুমী #ওমরসানী #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

একাত্তরের গেরিলা বীর মুক্তিযোদ্ধা শামসুন্নাহার ইকো। শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা একাত্তরের বীর এই ভূমিকন্যার প্রতি।   ...
06/09/2026

একাত্তরের গেরিলা বীর মুক্তিযোদ্ধা শামসুন্নাহার ইকো। শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা একাত্তরের বীর এই ভূমিকন্যার প্রতি।

#শামসুন্নাহারইকো #মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

উস্তাদ আলাউদ্দিন খাঁ একজন কিংবদন্তি বাঙালি সঙ্গীতজ্ঞ ও উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু । বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিল...
05/09/2026

উস্তাদ আলাউদ্দিন খাঁ একজন কিংবদন্তি বাঙালি সঙ্গীতজ্ঞ ও উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু । বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন । সেতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে সারা বিশ্বে তিনি প্রখ্যাত । মূলত সরোদই তাঁর শাস্ত্রীয় সঙ্গীতের বাহন হলেও সাক্সোফোন, বেহালা, ট্রাম্পেট সহ আরো অনেক বাদ্যযন্ত্রে তার যোগ্যতা ছিল অপরিসীম । আলাউদ্দিন খাঁ এর জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুরে । তাঁর সন্তান ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী নিজস্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত । আচার্যের বিখ্যাত শিষ্যরা হলেন পণ্ডিত রবি শঙ্কর, পণ্ডিত নিখিল ব্যানার্জী, বসন্ত রায়, পান্নালাল ঘোষ সহ আরো অনেকে ।

আজ এই কিংবদন্তি সঙ্গীতজ্ঞের প্রয়াণবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ৷

#আলাউদ্দীনখাঁ #গিরিধরদে #বাদুছস #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

যু/দ্ধক্ষেত্রে ব্যবহৃত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পানির বোতল।     #নূরমোহাম্মদশেখ  #বীরশ্রেষ্ঠ  #স্মারক  #মুক্তিযুদ্ধ...
05/09/2026

যু/দ্ধক্ষেত্রে ব্যবহৃত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পানির বোতল।

#নূরমোহাম্মদশেখ #বীরশ্রেষ্ঠ #স্মারক #মুক্তিযুদ্ধ #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক)-কে একটি অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ছবিতে তিনি মঞ্চে অভিনয় শিল্পী সুবর...
05/09/2026

বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি (বীর প্রতীক)-কে একটি অনুষ্ঠানে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। ছবিতে তিনি মঞ্চে অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফার সঙ্গে ‘আমি বীরাঙ্গনা বলছি’ কবিতা আবৃত্তি করছেন। সময়কাল সম্ভবত নব্বইয়ের দশক।

#মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

05/09/2026

বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক শহীদ নূর মোহাম্মদ শেখের শাহাদাতবার্ষিকী আজ।

#নূরমোহাম্মদশেখ #বীরশ্রেষ্ঠ #মুক্তিযুদ্ধ #বাদুছস #গিরিধরদে #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

যশোরের শার্শা উপজেলার সীমান্ত ঘেষা গ্রাম কাশিপুর। এখানেই শায়িত আছেন শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ।আজ এ...
05/09/2026

যশোরের শার্শা উপজেলার সীমান্ত ঘেষা গ্রাম কাশিপুর। এখানেই শায়িত আছেন শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ ।

আজ এই মহান বীরের শাহাদাত বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

ছবি: শিশির ওয়াহিদ/ বাদুছস

#নূরমোহাম্মদশেখ #বীরশ্রেষ্ঠ #সমাধিস্থল #যশোর #গিরিধরদে #বাদুছস #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

Address

Faridpur, Dhaka
Faridpur
7800

Telephone

+8801799191995

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র:

Shortcuts

Share

Category