08/11/2025
🌴 সেন্টমার্টিন এখন নিস্তব্ধ... 🌊
গণমাধ্যমের খবর—গত ৮ দিনেও একজন পর্যটকও যাননি সেন্টমার্টিনে। জাহাজ চলাচলও বন্ধ হয়ে গেছে।
রাত্রিযাপন নিষিদ্ধ করার এই নিয়মই মূল কারণ। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা হয়তো আগেই জানতেন—এমন হলে কেউ আর যাবে না। ফলে অবস্থা দাঁড়াল, “সাপও মরল, লাঠিও ভাঙল না।”
পর্যটকও যেতে পারল না, আবার সরকারকেও কেউ বলতে পারল না যে দ্বীপটি বন্ধ রেখেছে।
ভাবুন তো—ঢাকা থেকে রাত ১০টায় রওনা দিয়ে ১৪–১৫ ঘণ্টার পথ পেরিয়ে দুপুরে পৌঁছাতে হয় সেন্টমার্টিনে।
সেখানে জাহাজ নোঙর করে দুপুর ১২টার পর, আর ফেরার জাহাজ ছাড়ে বিকেল ৩টায়।
অর্থাৎ ক্লান্ত শরীরে একটু বিশ্রাম নেয়ারও সময় নেই—মাত্র আড়াই ঘণ্টার জন্য!
প্রচণ্ড রোদে পুড়ে, ঘেমে, তপ্ত বাতাসে দাঁড়িয়ে সেই অল্প সময় কাটানোর জন্য কি কেউ এত পথ পাড়ি দেবে?
তারপর আবার ১৫ ঘণ্টা জার্নি করে ফিরে আসবে ঢাকায়?
সেন্টমার্টিনের নীল জলরাশি আজও সেখানে আছে, কিন্তু মানুষের পদচারণা নেই।
একটি নিয়ম যেন ধীরে ধীরে নিঃশব্দে পর্যটনের প্রাণ কেড়ে নিচ্ছে...
#সেন্টমার্টিন #বাংলাদেশপর্যটন #ভ্রমণ