19/10/2025
ময়মনসিংহে লালন তিরোধান দিবস উদযাপন
আয়োজনে " নবব্রতী " ময়মনসিংহ বাউল সমিতি "
সারা দেশের ন্যায় ১লা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ (১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ) ফকির লালন সাঁইজী’র ১৩৫তম তিরোধান দিবস নবব্রতী ও ময়মনসিংহ বাউল সমিতি’র যৌথ আয়োজনে এবং এশিয়ান সংগীত জাদুঘর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
এশিয়ান সংগীত জাদুঘর গ্যালারী হলরুমে আয়োজনটি শুরু হয় বিকাল পাঁচটায়। আয়োজন উদ্বোধন করেন প্রবীন বাউল আহমদ আলী। লালন তিরোধান দিবসকে ঘিরে লালনের চেতনা ও দর্শন নিয়ে কথা বলেন সংস্কৃতিজন সারওয়ার জাহান, বাংলাদেশ বেতার ময়মনসিংহ এর মিয়া মাসুম আহমেদ, নাট্য সংগঠক আনিসুজ্জামান হাসান।
সংগীত পরিবেশনের প্রথমেই নবব্রতী এর বাদ্যযন্ত্র প্রশিক্ষণার্থীরা গীটার, বেহালা ও ইউকিলিলি বাদনের মধ্য দিয়ে লালন সংগীতের সুর ঝংকার তুলে ধরেন। বাদ্যযন্ত্র বাদনের তত্ত্বাবধানে ছিলেন প্রশিক্ষক শুভ্র চন্দ টুকু ও আলমগীর হোসাইন মিন্টু।
পরবর্তীতে নবব্রতী এর ক্ষুদে সংগীত প্রশিক্ষণার্থীরা ' মানুষ ভজলে সোনার মানুষ হবি " ও " ধন্য ধন্য বলি তারে "
একক সংগীত পরিবেশন করে তীর্ণ ও আগমন সরকার
সংগীত পরিচালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক মাহবুব হাসান ও শাহীন আনোয়ার।
সংগীত প্রশিক্ষণার্থীর দুইজন প্রজ্ঞা ও রাই নুতনকুঁড়ি প্রতিযোগিতায় বিশেষ সাফল্য অর্জন করে। নবব্রতী এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পরিচালক ফয়সাল আহমেদ এদুজনকে বই উপহার দিয়ে উৎসাহ প্রদান করেন।
এরপর মঞ্চে আসে নাচের সংগঠন " নৃত্যগ্রাম "। মানস তালুকদার এর নৃত্য পরিচালনায় ছয়জন শিশু শিল্পী তাদের নাচের মুদ্রায় মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
ময়মনসিংহ বাউল সমিতির সদস্যদের নিয়ে অনুষ্ঠানের মুল আয়োজনটিও ছিলো লালন সংগীত নিয়ে। পরপর লালন সংগীত পরিবেশন করেন অন্ধ বাউল হাবিবুল্লাহ, বাউল আহমদ আলী, বাউল সাবিনা সরকার, বাউল চাঁন মিয়া, বাউল মালেকা সরকার, বাউল রুমা সকার, বাউল মিয়া হোসেন, মিজান বাউলা ও শাহীন আনোয়ার।
সম্পুর্ন আয়োজনে তবলা বাদন করেন অর্জুন পাল ও ঢোল বাদনে ছিলেন রাজকুমার দাস ও হারমোনিয়ামে সাইদুল।
ছবি তোলেছেন সাদাব রহমান আরিয়ান।
ধন্যবাদ জানিয়ে - ময়মনসিংহ বাউল সমিতি র সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।