03/12/2025
বাংলাদেশের লোককারুশিল্পে ব্রিটিশ হাইকমিশনারের মুগ্ধতা
আজ সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। কারুপল্লীর জামদানি শাড়ি, খাদি কাপড়, নকশি হাতপাখা সংগ্রহের পাশাপাশি তিনি নকশিকাঁথাসহ বিভিন্ন কারুপণ্যের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া প্রত্যক্ষ করেন।
ঐতিহ্যবাহী এ শিল্পের সূক্ষ্মতা, হাতে বোনা সৃজনশীলতা ও পরিবেশবান্ধব ধারায় তিনি গভীরভাবে অভিভূত হন এবং বাংলার লোককারুশিল্পকে বিশ্ববাজারে আরও সমৃদ্ধভাবে উপস্থাপনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
বাংলাদেশের লোককারুশিল্প কেবল একটি সাংস্কৃতিক ঐতিহ্য নয়—এটি হাজার বছরের সৃজনশীলতার, নন্দনচেতনার ও গ্রামীণ জীবনের বহমান ধারার অমূল্য সাক্ষী। জামদানি বয়নশিল্পের সূক্ষ্ম নকশা, খাদির প্রাকৃতিক কোমলতা কিংবা নকশিকাঁথার প্রতিটি সেলাইয়ে লুকিয়ে আছে এ দেশের ইতিহাস, জীবনধারা ও মানুষের হৃদয়ের ভাষা।
আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান এ আগ্রহই প্রমাণ করে—বাংলার কারুশিল্পই বাংলাদেশের সাংস্কৃতিক ব্র্যান্ডিংয়ের অন্যতম শক্তি।