03/10/2026
এক দিবসীয় লোকনাট্য কর্মশালা
🎭 লোকনাট্য কর্মশালা | এক দিনের বিশেষ আয়োজন 🎭
লোকসংস্কৃতি, লোকনাট্য ও লোকশিল্পের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে Centre for Folklore Studies and Research (CFSR)-এর আয়োজনে অনুষ্ঠিত হতে চলেছে এক দিবসীয় লোকনাট্য কর্মশালা।
এই বিশেষ কর্মশালায় লোকনাট্যের বিভিন্ন দিক—অভিনয়, পরিবেশনরীতি, লোকনাট্যের আঙ্গিক, মুখোশ, সংগীত, নৃত্য এবং লোকসমাজের সাংস্কৃতিক পরম্পরা—নিয়ে হাতে-কলমে শেখার সুযোগ থাকবে।
📅 তারিখ: ৮ অক্টোবর ২০২৬
⏰ সময়: সকাল ১০টা – বিকেল ৫টা
📍 স্থান: Khon Academy and Research Centre (Educity College of Education), Kushmandi, Dakshin Dinajpur
আয়োজনে:
Centre for Folklore Studies and Research (CFSR)
ব্যবস্থাপনায়:
Khon Academy and Research Centre (KARC)
সহযোগিতায়:
Dinajpur Gomira Mukha Academy
& Fatepur Gambhira Dol
লোকনাট্যের ঐতিহ্য, শিল্পী ও শিল্পরূপের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার এই বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ। 🌿🎭
লোকসংস্কৃতি বাঁচুক, লোকশিল্পীর কণ্ঠ আরও দূরে পৌঁছাক।
#লোকনাট্য #লোকসংস্কৃতি #লোকশিল্প #লোকনাট্যকর্মশালা