Art Of Erotica

Art Of Erotica Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Art Of Erotica, Art Gallery, KOLKATA.

তোমার বিজন বেলায় ঠোঁট কামড়ায় দানবী কাছে আসার বাহানায় স্বাধীনতা খোঁজে দানবী আসলে কী দানবী সত্যি স্বাধীন?কাকে বলে স্বাধীনত...
12/08/2025

তোমার বিজন বেলায় ঠোঁট কামড়ায় দানবী
কাছে আসার বাহানায় স্বাধীনতা খোঁজে দানবী
আসলে কী দানবী সত্যি স্বাধীন?
কাকে বলে স্বাধীনতা? শরীরের স্বাধীনতা? মনের স্বাধীনতা? বেঁচে থাকার স্বাধীনতা?
কাছে আয়, ঊর্ধ্ব গগনে তো তোর মাদল সব সময়ই বাজে! ধরণীর জ্বালামুখ সবসময় জ্বলছে।
বলছে দানবী কাছে আয়।।
- প্রেরণা
Series - দেবী নই দানবী

ভালোবাসা আমার কর্তব্য তুমি ভাসালে আমি ভাসবো, তুমি কাঁদালে আমি কাঁদবা,তোমার যা ইচ্ছে।আমার তো শুধু ভালোবাসা ❤️
19/05/2025

ভালোবাসা আমার কর্তব্য
তুমি ভাসালে আমি ভাসবো, তুমি কাঁদালে আমি কাঁদবা,তোমার যা ইচ্ছে।
আমার তো শুধু ভালোবাসা ❤️

আমি নরক দেখে এসেছি তোমরা তো সব কৈলাস যাও,চৌকো আকারে পঁচা গলা বৃত্তেআমি নরক দেখেছি।ঝাঁ চকচকে শহরের মাঝে এক বন্দী বাস্কে আ...
02/03/2025

আমি নরক দেখে এসেছি
তোমরা তো সব কৈলাস যাও,
চৌকো আকারে পঁচা গলা বৃত্তে
আমি নরক দেখেছি।
ঝাঁ চকচকে শহরের মাঝে
এক বন্দী বাস্কে আমি নরক দেখেছি।
দিনের আলোর কূপমন্ডুকে নগ্ন চিতার
আলিঙ্গনে শুয়ে দেখেছি।
নতুনের চেও চিরন্তন যৌবনের ভিরে
আমি নরক দেখেছি।
আমি হত্যা হয়েছি, বলির কাঠগড়ায়
পা বাড়িয়ে কাঁচা মাংসের বহিঃস্রোতে
একটু একটু করে ভেসেছি।
আমি নরক দেখেছি।
পেটের ভেতর উথাল পাথাল রাত
গলা শুকিয়ে ঘুমিয়েছি।
মা আমার বড়ই স্নেহময়ী গভীর রাতে
মাথায় হাত বলায়।
আমি মায়ের হাতের গন্ধের কষ্ট দেখেছি।
আমি নরক দেখেছি।
জানি তোমরা কৈলাস যাও!
পূণ্য তিথিতে পা বাড়াও, ভদ্র বুকে,
ভদ্র চোখে কটাক্ষ শব্দ দাও!
আমি রক্ত লেপে পদ্ম ফুলে গদ্য হয়েছি।
ভদ্র সাজার ভঙ্গিমাতে অভদ্রতার কথা বলে তিক্ত হয়েছি।
আমি নরক দেখেছি।।
-প্রেরণা
I have seen hell,
While you all journey to Kailash.
In the rotting, square-shaped circles,
I have seen hell.

Amidst the shimmering cities,
In a caged abyss, I have seen hell.
In the daylight’s pit, naked amidst funeral pyres,
I have seen hell.

Amidst the eternal youth surpassing the new,
I have seen hell.
I have been murdered,
Stepping into the sacrificial altar,
Floating little by little in streams of raw flesh,
I have seen hell.

Nights churned inside my stomach,
I slept with a parched throat.
My mother, ever so loving,
Would stroke my head in the dead of night.
I have felt the pain of my mother’s touch.
I have seen hell.

I know you journey to Kailash!
You step into sacred rituals,
With noble hearts,
Casting sharp words from polite eyes!

I, soaked in blood, have become prose on lotus petals.
Pretending to be virtuous,
I have spoken of vulgar truths,
And I have grown bitter.
I have seen hell.

- Prerana

Address

Kolkata
700152

Website

Alerts

Be the first to know and let us send you an email when Art Of Erotica posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category